রাসূল নামের পাগল আমি গাই রাসূলের শান
রাসূল আমার জগৎ রবি হৃদয় বীণার তান
যার নামের ঐ দুরুদ পড়ে সৃষ্টি জগৎ মূল
সব নবীদের নবী আমার মুহাম্মদ রাসূল
রাসূল নামের সুর ধরিয়া বুলবুলি গায় গান
সারা জগৎ রাসূল নামের সুধায় খুঁজে প্রাণ
যার নামের ঐ বদৌলতে ফুটে গাছের ফুল
সব নবীদের নবী আমার মুহাম্মদ রাসূল
যার উছিলায় আসমান জমিন সৃষ্টি খোদার দুনিয়া
সৃষ্টি জগৎ সালাম জানায় যাহার নামটি শুনিয়া
সেই যে আমার প্রাণের রাসূল মদীনার বুলবুল
সব নবীদের নবী আমার মুহাম্মদ রাসূল
কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে সারা জাতি কূল
যাহার নামের দিওয়ানা সব জান্নাতী সেই ফুল
বেহেশত আল্লাহ্ যাহার মায়ায় করিবেন কবুল
সব নবীদের নবী আমার মুহাম্মদ রাসূল