প্রাণ চঞ্চলা কোনো ঝরনার সাথে দেখা হলে
কাঁদাতাম তারে আমার অন্তর দিত বলে
কাঁদাতাম তারে আমার অন্তর দিত বলে
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
প্রাণ চঞ্চলা কোনো ঝরনার সাথে দেখা হলে
কাঁদাতাম তারে আমার অন্তর দিত বলে
কাঁদাতাম তারে আমার অন্তর দিত বলে
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
পাতার আড়ালে ফুলের ঠিকানা পেলে
খুঁজে নিত তারে আমার হৃদয় অবাক চাউনি মেলে
পাতার আড়ালে ফুলের ঠিকানা পেলে
খুঁজে নিত তারে আমার হৃদয় অবাক চাউনি মেলে
সে ফুলের হাসি সৌরভ দিলে ঢেলে
তাকেও আমার মুগ্ধ হৃদয় এখনই যেত বলে
আরো অপরূপা তুমি প্রিয়া তুমি
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
কাছের আকাশে রামধনু দিলে দেখা
অনুরাগ রঙে আঁকা হয়ে যেত প্রানের চিত্রলেখা
কাছের আকাশে রামধনু দিলে দেখা
অনুরাগ রঙে আঁকা হয়ে যেত প্রানের চিত্রলেখা
সেই ছবি যদি ভালোবাসার অঙ্গ পেত
তাকেও আমার মুগ্ধ হৃদয় এখনই শুনিয়ে যেত
আরো ভালোবাসা তুমি প্রিয়া তুমি
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
প্রাণ চঞ্চলা কোনো ঝরনার সাথে দেখা হলে
কাঁদাতাম তারে আমার অন্তর দিত বলে
কাঁদাতাম তারে আমার অন্তর দিত বলে
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি
আরো চঞ্চলা তুমি প্রিয়া তুমি