LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Amar Joto Shopno Asha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার যত স্বপ্ন-আশা
ঐ মদিনা ঘিরে,
ব্যাকুল আমার এ মন সদা
যেতে নবীর নীড়ে।

পাখির মত থাকত যদি
আমার দুটি ডানা
উড়াল দিতাম ঐ মদিনায়
করতো কে আর মানা?
পৌঁছে যেতাম এক পলকে
ঐ মদিনার তীরে।।

মাখতাম নবীর পথের ধূলি
হয়ে পাগলপারা
নবী-প্রেমের মালা গেঁথে
জীবন করতাম সারা
জপতাম হাজার দরুদ-সালাম
নবীর রওজায় ফিরে।।

তোমায় পাবার আশায় আমার
কাটে সকল প্রহর
আঁখির জলে ভাসি আমি
বহাই অশ্রু-নহর
দাও না দিদার বারেক আমায়
গোপন পর্দা চিরে।।

WRITERS

Ismail Toki Shah, Saiem Al Hasan

PUBLISHERS

Lyrics © TUNECORE INC, TuneCore Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other