LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Briddhashram

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
বৃদ্ধাশ্রমে আছি
আমি বৃদ্ধাশ্রমে আছি
চোখে দুখের জল আমার মুখে মিছে হাসি
আমি বৃদ্ধাশ্রমে আছি ।

ছোট্ট ছিলো খোকা যখন বলতো আমায় মা
আমায় ছেড়ে মাগো তুমি দূরে যেওনা
সেই খোকা আজ অনেক বড়
সাথী আছে অনেক তার ও
আমায় নিয়ে খেলছে এখন শুধুই কানামাছি...
আমি বৃদ্ধাশ্রমে আছি ।

খোকার এখন আছে অফিস সবাই ডাকে স্যার
বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার..
আমি এখন তাদের বোঝা
তাইতো দিলো এমন সাঁজা
বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিলো খোকা ফাঁকি
আমি বৃদ্ধাশ্রমে আছি ।

হতে পারিস পাষাণরে তুই
আমি যে তা না
তুইযে আমার নাড় ছেড়া ধন
আমি তো তোর মা
থাকিস ভালো আমায় ছাড়া
আমি যখন যাবো মারা
পারবিনা আর আমায় নিয়ে খেলতে কানামাছি
আমি বৃদ্ধাশ্রমে আছি ।

PUBLISHERS

Lyrics © TUNECORE INC, TuneCore Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other