LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ore Mon Boka Mon

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics

কীসের আশায় ছুটছোরে মন
দুনিয়ার লাগিয়া,
দুম ফুরাইলে যাবে চলে
দেখনা ভাবিয়া-২
ওরে ও মন বোকা মন-২
তবুও আছো কেনো
রংয়েতে ডুবিয়া-২

দালানকোঠা, টাকা-পয়সা
সবই রবে পরি,
আসবেনা যে সেদিন কাজে
কোনো বাহাদূরী-২

ক্ষমতার দাপটে তবুও
আছো যে মাতিয়া -ঐ


ভবের মায়ায় ছুটছো তুমি
রবকে গিয়ে ভুলে,
আমলনামার খাতাটাও
দেখছোনা যে খুলে-২
বিদায় শেষে তোমায় সবাই
যাবে যে ভুলিয়া - ঐ


মরন আসলে যাইতে হবে
শূন্য করে ঘর,
কেউ যাবে না তোমার সাথে
সবাই হবে পর।-২
যেতে হবে ওই কবরে সব কিছু ছাড়িয়া । ঐ

PUBLISHERS

Lyrics © TUNECORE INC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other