LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Poche Jabe Lash

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
চোখ বুজিলেই এ দুনিয়ার
নয়তো তুমি কেউযে আর,
হায়রে মানুষ আঁকড়ে ফানুস
করছো মিছে অহংকার।

দম ফুরাইলে সবই পর
জুটবে না এ দালান ঘর
মরীচিকার ছুটে পিছু
করছো যে ভুল বারেবার।

বাঁশের ছাউনি পচার আগে
পচে যাবে লাশ তোমার ||

যে ক্ষমতার বড়াই করো
কাজে তোমার আসবে না,
এই যে সোনার দেহখানাও
নিজের বলে থাকবে না।
আজরাঈল তো ডাকছে তোমায়
নাইরে উপায় বাঁচিবার।


টাকার গরমে এখন তোমার
পা পড়ে না মাটিতে,
মুখে শুধু আমি আমি
তুমিই প্রথম সারীতে!
অপর ভাইকে ভাবছো নিচু
বুকে পুষে হায় আঁধার।

WRITERS

Saiem Al Hasan, Hossain Noor

PUBLISHERS

Lyrics © TUNECORE INC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other