LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Dadu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তোমার কষ্টগুলো সাজিয়ে দেব সুখে পরিপাটী
দাদু আমি হলাম সকল কাজে তোমার হাতের লাঠি

ফজর বাদে বসে যখন করবে তেলাওয়াত
তোমার পাশে চুপটি বসে করবো মোনাজাত
খুব সকালে খাবার এনে মুখে তুলে দেব
তোমার যত আদর সোহাগ সব কুড়িয়ে নেব
শিশির ভেজা সবুজ ঘাসে যাব দুজন হাটি ।।
দাদু আমি হলাম সকল কাজে তোমার হাতের লাঠি

যখন তুমি বিকেল বেলা বাহিরেতে যাবে
ছায়ার মত আমায় তুমি সঙ্গী সদা পাবে
অসুখ হলে সেবা করে করবো তোমায় ভালো
সকল কাজে পাশে থেকে ছড়িয়ে দেব আলো
বিনিময়ে চাইবো দোয়া ভালবাসার বাটি।।
দাদু আমি হলাম সকল কাজে তোমার হাতের লাঠি

WRITERS

Ilias Shah, SM Moin

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC, Audiam, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other