বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার
বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার
কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার
বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার
নয়নে ঘুম নিল কেড়ে উঠে বসি শয়ন ছেড়ে
নয়নে ঘুম নিল কেড়ে উঠে বসি শয়ন ছেড়ে
মেলে আঁখি চেয়ে থাকি পাই নে দেখা তার
বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে
জানি নে কোন্ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে
জানি নে কোন্ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে
কোন্ বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুধারে
কোন্ বেদনায় বুঝি না রে হৃদয় ভরা অশ্রুধারে
পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার
বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার
কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার
বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED