LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tomar Sonar Thalay Sajabo Aaj

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তোমার সোনার থালায় সাজাব আজ দুঃখের অশ্রুধার
তোমার সোনার থালায় সাজাব আজ দুঃখের অশ্রুধার
জননী গো গাঁথব তোমার গলার মুক্তাহার
তোমার সোনার থালায় সাজাব আজ দুঃখের অশ্রুধার
চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে
চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে
তোমার বুকে শোভা পাবে আমার দুঃখের অলঙ্কার
তোমার সোনার থালায় সাজাব আজ দুঃখের অশ্রুধার
ধন ধান্য তোমারি ধন কী করবে তা কও
দিতে চাও তো দিয়ো আমায় নিতে চাও তো লও
ধন ধান্য তোমারি ধন কী করবে তা কও
দিতে চাও তো দিয়ো আমায় নিতে চাও তো লও
দুঃখ আমার ঘরের জিনিস খাঁটি রতন তুই তো চিনিস
দুঃখ আমার ঘরের জিনিস খাঁটি রতন তুই তো চিনিস
তোর প্রসাদ দিয়ে তারে কিনিস এ মোর অহঙ্কার
তোমার সোনার থালায় সাজাব আজ দুঃখের অশ্রুধার

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist