যখন শহরে, ক্লান্তির চাদরে
অবিরত চলছে বেয়াড়া বোঝাপড়া
স্বপ্নেরা, দিশেহারা, ছুটে যায়, অকারণে হারিয়ে।
তবুও বাধা পেরিয়ে, দু'হাত বাড়িয়ে
এই ঝোড়ো হাওয়ায় দুলছে মন হারিয়ে
একবার উঠে দাড়ালেই, সীমানা পেরিয়ে
আবার যাই ভেসে, মেঘের দেশে বৃষ্টি শেষে।
শূন্য দিগন্ত ছাড়িয়ে ভেসে যায় আনমনে
তবে কি চার দেয়ালে, শহুরে স্বপ্ন খেলে?
ভেবে তাই দিশেহারা হয়ে যাই
শত কাশফুল উড়িয়ে সব স্বপ্ন শুভ্র হোক সময়...