বাবা তুমি এই পৃথিবীর সুখের ঠিকানা
ভালো কাজে সফলতার অনুপ্রেরণা
নিজের কষ্ট বুকে চেপে ফোটাও মোদের হাসি
বাবা তোমায় অনেক ভালোবাসি।
আমাদেরকে রাখতে সুখে তোমার দু'হাত কালো
তোমার মনে মোদের তরে স্বপ্ন রাশি রাশি
বাবা তোমায় অনেক ভালোবাসি।
মোদের তরে আছে তোমার অনেক অবদান
তোমায় দেখে শিখছি খারাপ ভালো
দোজাহানে আল্লাহ তোমায় রাখুন হাসিখুশি
বাবা তোমায় অনেক ভালোবাসি।