একটি বারের জন্য শুধু জানতে আমি চাই
আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায়!
আমার মায়ের উপর রহম করো তুমি প্রভু,
জাহান্নামের আগুন তাকে ছোঁয় না যেন তাকে কভু।
জান্নাতেরই একটি ঘরে রেখো তুমি তাকে
কেমন করে বোঝাই কত ভালোবাসি মা কে।
তুমি ছাড়া জীবন আমার ধুধু মরুভূমি,
হাজার জনের ভিড়েও আজও বড্ড একা আমি
সবাই যখন আঘাত দিতো তোমার কাছে যেতাম
তোমার বুকে মুখটি গুঁজে সুখ খুঁজে পেতাম।
সেই তুমি মা হঠাৎ করে কোথায় চলে গেলে
নিঠুর দুনিয়ায় আমাকে এমনি একা ফেলে।