হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে
ক্ষমা করে দাও দাও ক্ষমা করে।
তোমার রহম করম ছাড়া বাঁচার উপায় নাইরে
তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে ।
তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে
বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে ।
হেরার আলো দাও ছড়িয়ে মোদের হৃদয় জুড়ে
আঁধার কেটে দাও পৌঁছে দাও আলোকিত এক ভোরে।