মাটির কবর প্রতিদিনি ভয় দেখায় আমায়
কি হবে উপায় আমার কি হবে উপায়।
এখনো তো পাড়ের কড়ি হলোনা জোগাড়
কড়ি ছাড়া কবর ঘরে কি হবে আমার
কবর আমায় চেপে ধরে করবেরে চুরমার
আমার চোখে নামবে শুধুই অথৈ অন্ধকার
একটু আলোর জন্য আমি কাঁদবো অবেলায়।
শেষ বিচারের দিনে যখন বসবে আদালত
পালিয়ে কোথায় যাবো আমি দেখি না তো পথ
হারিয়ে যাবে সেদিন আমার সকল অজুহাত
পাপের ভাড়ে ভেঙে যাবে আমার পুলছিরাত
জাহান্নামের শিকল পড়বে আমার দুটি পায়।