ধরার মাঝে সকাল সাঝে জপি শুধু নাম
সেই নামেরই সুর লোহরি দুলে উঠে অবিরাম। (২)
মহান মালিক তুমি খোদা তোমার দয়ায় সবই।
ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি (২)
তোমার ভালোবাসাতে, হৃদয় আকাশ হতে
জীবন চলারই পথে সরল পথে যেতে
নেইকো সাথী তুমি ছাড়া। (২)
তোমার বিধান মানার তাওফিক প্রভু দিও মোদের তুমি।
ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি (২)
তোমার মহিমাতে ঐ সাগর মাঝে তে
তব করুনাতে সুদুর নিলিমাতে
নিখিল জাহানের যত সৃষ্টি প্রভু দিয়েছ তুমি সবই।
ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি (২)