LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ogo Santali Chhele

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ওগো সাঁওতালি ছেলে
শ্যামল সঘন নব বরষার
কিশোর দূত কি এলে
ওগো সাঁওতালি ছেলে
ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে
ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে
বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে
ওগো সাঁওতালি ছেলে
পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা
পীত ধড়াটিতে অরুণরেখা
পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা
পীত ধড়াটিতে অরুণরেখা
কেয়াফুলখানি কবে তুলে আনি
দ্বারে মোর রেখে গেলে
ওগো সাঁওতালি ছেলে
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল দিনের তোমার মনের সাথি
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল দিনের তোমার মনের সাথি
ঝড়ে চঞ্চল তমাল বনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে
ওগো সাঁওতালি ছেলে
শ্যামল সঘন নব বরষার
কিশোর দূত কি এলে
ওগো সাঁওতালি ছেলে

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other