LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tori Amar Hathat Dube Jai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তরী আমার হঠাৎ ডুবে যায় তরী আমার
কোনখানেরে কোন পাষাণের ঘায়
তরী আমার হঠাৎ ডুবে যায় তরী আমার
নবীন তরী নতুন চলে
দিই নি পাড়ি অগাধ জলে
নবীন তরী নতুন চলে
দিই নি পাড়ি অগাধ জলে
বাহি তারে খেলার ছলে
কিনার কিনারায়
তরী আমার হঠাৎ ডুবে যায় তরী আমার
ভেসেছিলেম স্রোতের ভরে
একা ছিলেম কর্ণ ধরে
লেগেছিল পালের পরে
মধুর মৃদু বায়
ভেসেছিলেম স্রোতের ভরে
একা ছিলেম কর্ণ ধরে
লেগেছিল পালের পরে
মধুর মৃদু বায়
সুখে ছিলেম আপন মনে
মেঘ ছিল না গগনকোণে
সুখে ছিলেম আপন মনে
মেঘ ছিল না গগনকোণে
লাগবে তরী কুসুমবনে
ছিলেম সেই আশায়
তরী আমার হঠাৎ ডুবে যায় তরী আমার

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other