শুধুই ক্যালেন্ডার, শুধুই ক্যালেন্ডার,শুধুই ক্যালেন্ডার
সকলের দেহ এই মাটিতে হবে লীন
রুহু জগতের পেরেশানে যাবে দিন।।
সকলের দেহ এই মাটিতে হবে লীন
পৃথিবীর দিন মনে হবে আলেয়া
ভেবে দেখো রেখে গিয়েছো যে সম্পদ
প্রজন্ম ওরা করছে সমান ভোগ
কাড়ি কাড়ি টাকা গাড়ি বাড়ি যত সুখ
সব হাতে পেয়ে ভুলেছে তোমার মুখ
ভুলে গেছে সব দিন থেকে জানাযার
স্মরণ করার সময় হয় না আর
এসো এ সময় ভাবনার ডালা খুলি
নিজ দরপণে বোধের চক্ষু মেলি
আমি কি রেখেছি দাদার দাদাকে মনে
দুয়ারে হাত তুলেছি কি নির্জনে
এমন জীবন হবে তাই দুনিয়ায়
সব ভুলে আছি উল্লাসে নির্ভয়
বন্ধ মনের এবার দুয়ার খোলো
জীবনকে আর করোনা কো এলোমেলো
মহাকাল বুকে পেরেক ঢোকার আগে
যোগ ধারাপাত শিখে নাও পাঁচবার
নিজের হিসাব নাও না একটিবার