LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Muhammad Rasul

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
মদিনায় ফুটল প্রেমের ফুল
তার রংটি রঙ্গিলা
যার প্রেমেতে পাগল পারা
সমগ্র কাবিলা।।
সে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূল
যার আগমন পেয়ে হলো
ধরা যে অতুল।
মদীনায় ফুটলো প্রেমের ফুল। ঐ

মুহাম্মদ রাসুল
শ্রেষ্ঠ প্রেমের ফুল
ধারা যে অতুল
নবীজি ধরা যে অতুল
সুরভী ছড়ালো যে সে
সারা জগৎময়
সেই সুবাসে জাগলো পাড়া
মানুষেরই হৃদয়।।
পথের দিশা পেল তারা।।
ভাঙলো জাতির ভুল
যার আগমন পেয়ে হলো ধরা যে অতুল।
মদিনায় ফুটলো প্রেমের ফুল। ঐ

রাহমাতুল্লিল আলামিন সে
রহমতের নবী
যার পরশে ধন্য হলো
দোজাহানের সবি
তার উপরে পড়তে দুরুদ
সকলেই ব্যাকুল

যার আগমন পেয়ে হলো
ধরা যে অতুল।
মদীনায় ফুটলো প্রেমের ফুল। ঐ

WRITERS

SM Moin, Tuhin Mahmud

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC, Audiam, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other