LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

KE JAANE (feat. SHARANYA SARKAR, ADITYA SINHA & ARCHISMAN KUNDU)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
চিনতে পারিনি আমি দোষটা আমার নয়
চিনতে পারিসনি তুইও আমার চোখের ভয়
দ্বিধা-দ্বন্দ্বের আপন খেলা, এঁকেছে লক্ষণরেখা
পা ফসকে এদিক ওদিক মিলবে নাকো দেখা

আকাশটা তোর, ঠিকানা তোর
যেখান থেকে আসে না চিঠির উত্তর
আমি আবার ভাবি বসে
তোর ঠোঁটে আমার সংলাপ বসবে কবে
কে জানে

কি করে করলি, করতে পারলি এমন তুই
অভাবনীয়, আর তাই ভাবছি সবসময়ই
কিছুই কি করার নেই আর নতুন করে সব
চেয়েছিস, তাই পেরেছিস, সব সম্ভব অসম্ভব

আকাশটা তোর ঘুড়িটা তোর
যা চলে যা, ছেড়ে তুই দমবন্ধ ঘর
আমি আমার, আপন কৌতূহলে
দেখবো ওই ঘুড়ির শেষ কোন্ গাছের ডালে
কে জানে

কে জানে, কে জানে, কে বা আছে কার মনে
অসৎ ব্যবহারে গুলিয়ে যায় অকাতরে
এখনো সকাল হয় এই আশা নিয়ে
সব ভুলে তুই যদি আসিস আবার ফিরে

আকাশটা তোর, তারারা তোর
দূর থেকে সব দেখে মিটিমিটি হাসে
আমি আমার আপনমনে ভাবি
এরপরেও কি কখনো পারবো ভালোবাসতে
কে জানে

WRITERS

SOUMIK CHOUDHURY

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None