হার মেনো না হার মেনো না,এ লড়াই তো থামবে না..
তোমরা যারা বুদ্ধি ধরো,থাকলে ঘরে চলবে না..
হার মেনো না হার মেনো না,আর দিও না সান্ত্বনা..
আর থেকো না বদ্ধ ঘরে মুক্ত করো চেতনা..
হার মেনো না বন্ধু হাল ছেড়ো না.. তোমরা হার মেনো না আর হার মেনো না
শির নত করো না, শৃঙ্খলে বেঁধো না... তোমরা আর হেরো না বন্ধু হার মেনো না
শুধু তিলোত্তমার গল্প নয় এ,সমাজের এক দারুণ রোগ..
মরছে ভয়ে নির্ভয়ারা তুমিই শুধু নাওনি খোঁজ..
এগিয়ে এসো,বাঁচাও তাদের আজকে যারা বোধহীন..
শয়তানেরা ভয় না পেলে আজও তুমি পরাধীন..
হুংকার তাই দাও হোক এ অভিশাপের শেষ এবার..
শোকপালন আর নয় করো বিদ্রোহেরই অঙ্গীকার..
হার মেনো না বন্ধু হাল ছেড়ো না.. তোমরা হার মেনো না আর হার মেনো না
শির নত করো না, শৃঙ্খলে বেঁধো না... তোমরা আর হেরো না বন্ধু হার মেনো না
নিভৃতে যন্ত্রণাতে তোমরা আর কেঁদো না.. দেওয়ালে ঠেকেছে পিঠ আর হাল ছেড়ো না..
শির নত করো না, শৃঙ্খলে বেঁধো না... তোমরা আর হেরো না বন্ধু হার মেনো না
গর্জে ওঠো আরো যেন বুক কাঁপে তারও,শয়তানিটা যে গোপনে রাখছে লুকিয়ে..
চোখে আগুন জ্বালো..দ্বিধা ঝেড়ে ফেলো..শয়তানের বুকটা যেন যায় শুকিয়ে..
যে যেমন সে তেমন করে নিচ্ছি মেনে অবিচার..আলোর খোঁজে তুমিও এসো এবার করো প্রতিবাদ..
ফুঁসছে ক্রোধে শহরতলি বদলে দিচ্ছে রাতের সাজ..ওই আকাশে লিখছে চিঠি বিচার তাকে দেবেই আজ..
শক্ত কর শিরদাঁড়াটা তুচ্ছ করো ভয়..সহ্যের বাঁধ গেছে ভেঙে এ অন্যায় আর নয়..
হার মেনো না হার মেনো না,এ লড়াই তো থামবে না..
তোমরা যারা বুদ্ধি ধরো,থাকলে ঘরে চলবে না..
হার মেনো না হার মেনো না,আর দিও না সান্ত্বনা..
আর থেকো না বদ্ধ ঘরে মুক্ত করো চেতনা..
হার মেনো না বন্ধু হাল ছেড়ো না.. তোমরা হার মেনো না আর হার মেনো না
শির নত করো না, শৃঙ্খলে বেঁধো না... তোমরা আর হেরো না বন্ধু হার মেনো না..