LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Dibasho Rajani

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি।

তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি॥

চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই--

'কে আসিছে' বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি॥

জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে--

ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে।

এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই--

যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি॥

WRITERS

INDRAJIT DEY

PUBLISHERS

Lyrics © Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other