LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Bondhu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
হতেও পারিস তোরা রবীন্দ্রনাথ
কিন্তু বন্ধু তোরা সবার আগেই
হতেও পারিস তোরা আইনস্টাইন

বন্ধুরা তোরা কেমন আছিস
জানতে ইচ্ছে করে দূর থেকে
তোদের ছাড়া কী ভালো থাকি
মামার দোকানের চায়ের চুমুক
আধো সিগারেটের ধোঁয়ার ফাঁকেই
দেয়না কেউ আর ফার্স্ট বুকিং

ফেসবুক টাইমলাইন ঘেটে দেখি
সেলফি তে তোদের হাসি
মনে পড়ে অভিমান খুঁনশুঁটি
কৈশরের দুরন্তপনায়, হাসি ঠাট্টা আড্ডায়
ফিরতে চাই যেখানে বন্ধু সবার থেকে দামি

চলরে চল হেসে খুশে গিটার হাতে গাইব এ গান
হেসে খুশে
জীবনের ছন্দে আনন্দে হেরে গলায় গাইব এ গান
হেসে খুশে

তোদের কারণে আজ মঞ্চে আমি
সময়ের তোরে ভুলে গেছি
সবারই তো কিছু ভুল ছিলো
সরি থ্যাংক ইউ বলে ফ্রেন্ডশিপে কিছু নেই
তবে কী ভুল গুলো ভুল ছিলো

পুরনো অ্যালবাম ঘেটে দেখি
গুরু জেমসের লাল সিডি
পাঞ্জাবি ছেড়া জিন্সের মাতামাতি
দেয়াল টপকে যাওয়া কনসার্টে
কাঁধে কাধ ছিলো তোদের সাথে
ফিরে পেতে চাই

চলরে চল হেসে খুশে গলা ছেড়ে গাইব এ গান
হেসে খুশে
জীবনের ছন্দে আনন্দে হেরে গলায় গাইব এ গান
হেসে খুশে

বন্ধু, বন্ধু ও ও ও
বন্ধু মানে ফুটপাতে গল্প করা
মাঠে বসে জানালা দেখা
ইশারাতে কথা বলা
বন্ধু তোরা মানে গোপন কথা
মায়ের কাছে মিথ্যে বলা
অগোচরে সিনেমা দেখা
বন্ধু মানে ভেঙে চুরে এগিয়ে যাওয়া
না পাওয়াকে জয় করা
আয় বন্ধু সবাই

চল সবে হেসে খুশে
মুক্তমঞ্চে গাইব এ গান
হেসে খুশে
জীবনের ছন্দে আনন্দে হেরে গলায় গাইব এ গান
হেসে খুশে
বন্ধু মানে স্বার্থহীন পথ চলা
তোরাই তো স্বাধীনতা, বিশ্বাসের ঠিকানা
বন্ধু চল আকাশটা ছুয়ে দেখি না, ঘুরি স্বপ্নের আঙিনায়
জানি না আর কবে, পাবো তোদের একসাথে

WRITERS

Moyeen Mohiuddin, Raihan Alamgir

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None