ক্লান্ত বেদুঈন, ঘড়ির রাগে
তুমি কি শুনছো নাকি আমার ডাহুকি
কার্নিশের ছাঁয়ায়, কান্নার ঢল
তুমি কি শুনছো নাকি আমার ডাহুকি
নষ্ট গোলাপ, সময়ের অসুখ, স্বপ্ন আঁকায়
নিঃসংগতায়, নিঃশব্দে রাত তোর ঘর বানায়
প্রানের খোজে শুধু ডাকে ডাহুকি
আমি এই, তুমি নেই, কেউ নেই
এ কেমন বিভ্রম, হারাই আমি, হারাই
নিরব আঁধার ভেঙে ডাকা ডাহুকি
মৃত সব, কলরব, পাশে নেই শুধু ডাহুকি
অসহায় আমি, আমি, আমি, নিরবতায়
নষ্ট গোলাপ, সময়ের অসুখ, স্বপ্ন আঁকায়
নিঃসংগতায়, নিঃশব্দে রাত তোর ঘর বানায়