হয়তো আমার বরফ জমা চোখ উৎসবে
সমান্তরাল পৃথিবী যেভাবে জেগে ওঠে
জেগে ওঠে এক ঝলক অসীম মোহে
নজরবন্দি ঘোলাটে ডাকছো আমায়
যখন স্বপ্ন দেখি, তোমায় স্বপ্ন দেখি
ঘিরে রাখি, তোমার শব্দের মাঝে নিজেকে
হয়তো ছিলো মেঘাচ্ছন্ন মেঘালয়
তুমি এলে বদলে যায় কল্পনা
জন্ম নেয় আমার শরীর আমার গহীনে
নজরবন্দি ঘোলাটে যখনই ডাকছো আমায়
তুমি সাদা কালো, সাদা কালো
স্বপ্ন দেখি, তোমায় স্বপ্ন দেখি
ঘিরে রাখি, তোমার শব্দের মাঝে নিজেকে