পুলকিত চম্পার লহ অভিনন্দন
পর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে
মুকুলিত মল্লিকা মাল্যেরও বন্ধন
এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের
পলাশেরও কুঙ্কুম চাঁদিনীরও চন্দন
এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের
পলাশেরও কুঙ্কুম চাঁদিনীরও চন্দন
পারুলেরও হিল্লোল শিরীষেরও হিন্দোল
মঞ্জুল বল্লীরও বঙ্কিম কঙ্কণ
কম্পিত কিসলয়ে মলয়েরও চুম্বন
কম্পিত কিসলয়ে মলয়েরও চুম্বন
গগনেরও নব নীল স্বপনেরও অঞ্জন
পুলকিত চম্পার লহ অভিনন্দন