LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Rodana Bhara E Basanta

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
রোদনভরা এ বসন্ত
সখী কখনো আসেনি বুঝি আগে
রোদনভরা এ বসন্ত
মোর বিরহবেদনা রাঙালো
কিংশুকরক্তিম রাগে
রোদনভরা এ বসন্ত
কুঞ্জদ্বারে বনমল্লিকা
সেজেছে পরিয়া নব পত্রালিকা
কুঞ্জদ্বারে বনমল্লিকা
সেজেছে পরিয়া নব পত্রালিকা
সারাদিন রজনী অনিমিখা
কার পথ চেয়ে জাগে
রোদনভরা এ বসন্ত
দক্ষিণসমীরে দূর গগনে
একেলা বিরহী গাহে বুঝি গো
দক্ষিণসমীরে দূর গগনে
কুঞ্জবনে মোর মুকুল যত
কুঞ্জবনে মোর মুকুল যত
আভরণবন্ধন ছিঁড়িতে চাহে
দক্ষিণসমীরে দূর গগনে
আমি প্রাণেরও রুদ্ধ দ্বারে
ব্যাকুল কর হানি বারে বারে
আমি প্রাণেরও রুদ্ধ দ্বারে
ব্যাকুল কর হানি বারে বারে
দেয়া হলো না যে আপনারে
এই ব্যথা মনে লাগে
রোদনভরা এ বসন্ত

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist