কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
এ কথাটা মনরে তোরে এ কথাটা মনরে তোরে
কি করে বোঝাই আমি কি করে বোঝাই
কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
বিধির লেখা যার কপালে আছে যেমন লেখা
জ্যোতিষী কি পাথর দিয়ে বদলাতে পারে রেখা
বিধির লেখা যার কপালে আছে যেমন লেখা
জ্যোতিষী কি পাথর দিয়ে বদলাতে পারে রেখা
সুখের আশায় যতই কাঁদিস সুখের আশায় যতই কাঁদিস
কান্না হবে বৃথাই ও তোর কান্না হবে বৃথাই
কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
রবি শশী গ্রহ তারা যার ইঙ্গিতে চলে
তিন দুনিয়ার মালিক তিনি খেলেন লীলার ছলে
রবি শশী গ্রহ তারা যার ইঙ্গিতে চলে
তিন দুনিয়ার মালিক তিনি খেলেন লীলার ছলে
রাজা যায় রে ফকির হয়ে ফকির হয় রে রাজা
ভাগ্যদোষে দেখি কত সাধু পায় রে সাজা
আয় রাজা যায় রে ফকির হয়ে ফকির হয় রে রাজা
ভাগ্যদোষে দেখি কত সাধু পায় রে সাজা
সুখ দুঃখ বাঁচা মরার সুখ দুঃখ বাঁচা মরার
হিসাব কি তা করায় ও তোর হিসাব কি তা করায়
কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
হায় রে কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
হায় রে কপাল গুণে সোনা মিলে কপালে দোষে ছাই
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED