LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sab Hariye Kandis Keno

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ওরে মন সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
কপালে যেটুকু থাকে কপালে যেটুকু থাকে
তার বেশি কি পাওয়া যায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
চাঁদের তরে সঁপলি সাথে কিছুই রাখলি না যে
তোর দুঃখের দিনে তারা দুঃখের ভাগী হলো না যে
ওই চাঁদের তরে সঁপলি সাথে কিছুই রাখলি না যে
তোর দুঃখের দিনে তারা দুঃখের ভাগী হলো না যে
দুঃখে পাশে কেউ থাকে না দুঃখে পাশে কেউ থাকে না
একলা যে পথ চলতে হয়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
খালি হাতে এসে যখন খালি হাতে ফিরতে হবে
সব হারানোর ব্যথায় নিয়ে কেন মিছে কাঁদিস তবে
ওরে খালি হাতে এসে যখন খালি হাতে ফিরতে হবে
সব হারানোর ব্যথায় নিয়ে কেন মিছে কাঁদিস তবে
কাঁদলে কি আর পারবি যেতে
কাঁদলে কি আর পারবি যেতে সুখেরই ওই ঠিকানায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
কপালে যেটুকু থাকে কপালে যেটুকু থাকে
তার বেশি কি পাওয়া যায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
সব হারায়ে কাঁদিস কেন নদীর কিনারায়
ও মাঝি রে ও মাঝি রে
ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি রে

WRITERS

Aurobindo Samajpati

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other