একঘাটে জল খায় যোগী, ভোগী বাটপার।।
দিন শেষে টাকা সব টাকাটাই দরকার।।
একই দোষে কেউ দোষী, কেউ পায় মুক্তি।
টাকা ও যে কথা বলে, আছে তার যুক্তি।
নিগুনেও গুনী হয়, থাকে যদি অর্থ।
প্রতিভার দাম নাই,টাকা ছাড়া ব্যর্থ।।
টাকা রুপ যৌবন,সবচেয়ে দামি ঘ্রাণ।
টাকার গন্ধ পেলে, হেসে ওঠে মৃতপ্রান।
টাকায় যুদ্ধ করে, যার নাই মার খায়।
দূরে বসে ভগবান, মানুষের গান গায়।।