LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aamar Mallika Bone

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে
তোমারো লাগিয়া তখনি বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি
আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে
তখনো কুহেলী জালে সখা
তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
উঠিতেছে ছলোছলি
আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে
এখনো বনেরও গান
বন্ধু হয়নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি
এখনো বনেরও গান
বন্ধু হয়নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি
ও মোর করুণ বল্লিকা
ও তোর শ্রান্ত মল্লিকা
ও মোর করুণ বল্লিকা
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো ঝরো হল
এই বেলা তোর শেষ কথা দিস বলি
আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে
তোমারো লাগিয়া তখনি বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি
আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other