জানতে কি চাও বিশ্বটাকে পড়তে হবে খুব
দিতে হবে এই পৃথিবীর জ্ঞান সাগরে ডুব
এই পৃথিবীর সেরা যারা আজকে ইতিহাস
পড়ালেখায় ছিল তাদের নিত্যদিনের শ্বাস
তোমরাও ঠিক তাদের মতো পড়ো যথারূপ
তুমি আমি আমরা যারা আজকে নবীন দল
পড়া লেখা হোকনা মোদের জ্ঞান অর্জনের বল
পড়ালেখা করে করে জীবন গড়া চাই
জীবনটাকে গড়তে হলে বিকল্প পথ নাই
পড়লে তবে হবে তোমার জীবন অপরূপ