সারি সারি সবুজ পাহাড় ডাকে ইশারায়
সাদা মেঘের পালক যেথা উড়ে উড়ে যায়
আকা বাঁকা মেঠো পথে অচিন ঠিকানায়
পাখিরা সব গানের সুরে এক পলকে হারায় দূরে
বনোফুলও আমায় দেখে নতুন রঙের কাব্য লেখে
কি দারুন এক সুখ অনুভব পাহাড়িকার গায়
বলে আমায় লালচে ভূমি ছড়াও আলো আজকে তুমি
জোনাকিরাও ডেকে বলে বন্ধু এসো আমার দলে
মনটা আমার সত্যি সবার বন্ধু হতে চায়