আজ থেকে পাল্টে যাবে চারপাশ
আজ থেকে আকাশে নামব খালি পায়ে
বড় আদুরে ব্যথায় হাসব বারো মাস
কিনে রেখে দিতে পারো অন্দরে
নাকি পাড়ি দিতে প্রান্তরে তুমিই বেছে নাও
পথে ঘাটে কটা পোড়া মোমবাতি নিভে যায়
অথচ ফাঁকা মাঠে টিমটিমে মিঠে সন্ধে নামায়
ভাল আছি মুখে বললেও লাগে ভাল
আর তারই সাথে না পাওয়াগুলো কান্না থামায়
কুড়িয়ে কাঁচি আর খরকুটো আগলে রেখো না দোর দুটো
ভেঙে এই খাঁচার জীবন ঝুটো ইচ্ছে উড়িও মুঠো মুঠো
জাহাজ ভিড়েছে বন্দরে সুখ বিক্রি হচ্ছে কম দরে
কিনে রেখে দিতে পারো অন্দরে