আমার মতো কে তোমারে এত ভালোবাসে?
এ বুকেরই বাঁ—পাশেতে তোমার নামই জপে
একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে?
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
পাল ছাড়া নাওয়ের বুকে ঢেউয়ে ঢেউয়ে খেলা করে
আকাশটাও দেখে মোদের খুনসুটি
পাহাড়ের দেউড়িতে ভালোবাসা লেগে আছে
কেমন করে বুকের মাঝে তোমায় পুষি?
আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে
সেই মোহতে ডুবলে পরে পাই না তীরই খুঁজে
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
আমার মতো কে তোমারে এত ভালোবাসে?
এ বুকেরই বাঁ—পাশেতে তোমার নামই জপে
একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে?
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো