LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Icche Kore - Remastered

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ইচ্ছে করে তোমাকে খুব যতনে
আগলে রাখি হৃদয় ভরে,
তোমাকে যত দেখি
মনে হয় আরও দেখি,
তবুও যদি মন ভরে।

কি মায়া যে তোমার
আমি তলিয়ে যাই,
নিজেকে প্রতিক্ষণ এ মায়ায় ডুবাই।


তুমি আমার শেষ ঠিকানা
যেন তোমাকেই পাই,
তুমি আমার শেষ প্রার্থনা
আমি তোমাকেই চাই।।

তোমাকে যে কখনো দেখি
আমি স্নিগ্ধ রোদে,
কখনো তারার ভিড়ে
হয়ে একলা চাঁদে।

কখনো বৃষ্টি নামার আগে
ওই মেঘেদের ভেলায়,
কখনো রাতের আকাশে
মিষ্টি তারার মেলায়।

কি থেকে কি হয়ে যাবো আমি
যদি তোমায় না পাই,
একটু খালি মায়া তোমার
আমায় দিয়ো গো ঠাঁই।

তুমি আমার শেষ ঠিকানা
যেন তোমাকেই পাই,
তুমি আমার শেষ প্রার্থনা
আমি তোমাকেই চাই।।

WRITERS

Arifur Rahman Jony, SK Shahed Ali, Piran Khan

PUBLISHERS

Lyrics © Dark Lab Records Publishing Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other