বয়ে যাও রে উদাস হাওয়া ওদিকের ঐ গাঁয়,
যার লাগিয়া আমার পরান ধড়ফড়াইয়া যায়।
বলিস তারে দিন কাটে মোর শুধু চেয়ে পথপানে,
বুকের ভেতর কত যে ঢেউ সে ছাড়া কে জানে!
হায়রে, সে ছাড়া কে জানে...
বলিস তারে দিন কাটে মোর শুধু চেয়ে পথপানে,
বুকের ভেতর কত যে ঢেউ সে ছাড়া কে জানে!
হায়রে, সে ছাড়া কে জানে...
চাঁদ ডুবিলে আঁধার রাতে একলা জেগে রই,
কাকে শোনাই মনের কথা, আপন মানুষ কই?
শেষ বেলাকার সূর্য যেমন ডুবুডুবু ওই পাড়ে,
আমারও জীবন প্রদীপ নিভতে পারে অন্ধকারে।