LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Amar Temon Gaan Chhilo Na

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার তেমন গান ছিল না
গানের ভেতর জল ছিল না
জলের ভেতর বর্ষারঙের ছাতা
জলের ভেতর বর্ষারঙের ছাতা

পাঁচিল ভাঙা রোদ ছিল না
রোদের সাতটি রঙ ছিল না
ছিল শুধু একটা সাদা খাতা
ছিল শুধু একটা সাদা খাতা

পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল

কথার শেষে একটি চৌমাথা
কথার শেষে একটি চৌমাথা

তোমায় দেব ইচ্ছে ছিল
অতল অতল ইচ্ছে ছিল
ভিড়ের মাঝে গাছের বিষাদগাথা
ভিড়ের মাঝে গাছের বিষাদগাথা

পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল

কথার শেষে একটি চৌমাথা
কথার শেষে একটি চৌমাথা

আমার তেমন গান ছিল না
গানের ভেতর জল ছিল না
জলের ভেতর বর্ষারঙের ছাতা
জলের ভেতর বর্ষারঙের ছাতা

পাঁচিল ভাঙা রোদ ছিল না
রোদের সাতটি রঙ ছিল না
ছিল শুধু একটা সাদা খাতা
ছিল শুধু একটা সাদা খাতা

WRITERS

Sumit Bandyopadhyay

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None