ছল চাতুরীর হাওয়ায় তখন ঝরছে পাতা
পাশাপাশি হাঁটছি দুজন ক্লান্তি নিয়ে
সন্ধ্যেবেলায় আকাশ যখন গানের খাতা
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে
ছল চাতুরীর হাওয়ায় তখন ঝরছে পাতা
পাশাপাশি হাঁটছি দুজন ক্লান্তি নিয়ে
সন্ধ্যেবেলায় আকাশ যখন গানের খাতা
আমায় মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে
এই শহরে বৃষ্টি আসে জলের দরে
এক মুহুর্তে দেয় ভিজিয়ে চোখের বালি
উল্টো ছাতা সামলে রাখার কি ঝামেলা
ভালোবাসার গান ধরেছে গুলাম আলী
ভালোবাসার গান ধরেছে গুলাম আলী
বৃষ্টি ভেজার জন্য আর নেই পরোয়া
জল পিয়ানোর সিম্ফনিতে আঙ্গুল রাখে
ঝগড়াঝাটির হালকা আঁচে উঠছে ধোঁয়া
আমার ব্যার্থ প্রেমের দিব্যি দিলাম কলকাতাকে
ব্যার্থ প্রেমের দিব্যি দিলাম কলকাতাকে
ঝুট ঝামেলার মধ্যে আবার আদিখ্যেতা
দাঁড়িয়ে আছি তলিয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে
বান্ধবী মন তোমায় দিলাম উল্টো ছাতা
আমায় মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে
মেঘের রিডে হারমোনিয়াম দাও শিখিয়ে
এই শহরে বৃষ্টি আসে জলের দরে
এক মুহুর্তে দেয় ভিজিয়ে চোখের বালি
উল্টো ছাতা সামলে রাখার কি ঝামেলা
ভালোবাসার গান ধরেছে গুলাম আলী
ভালোবাসার গান ধরেছে গুলাম আলী
ভালোবাসার গান ধরেছে গুলাম আলী
ভালোবাসার গান ধরেছে গুলাম আলী
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED