চিলতে আলো রইলো পরে চিলেকোঠা ঘর
বাড়ছে বয়েস শুকনো ডালে ভালোবাসার জট
চিলতে আলো রইলো পরে চিলেকোঠা ঘর
বাড়ছে বয়েস শুকনো ডালে ভালোবাসার জট
কপাল ছুঁয়ে দেখো তুমি ছড়িয়ে গেছে তা
বিষণ্ণ এক উঠোন জুড়ে স্মৃতির জল ছাপ
কথার কোলাজ মুঠোয় রাখা স্বপ্নেরই অভ্যেস
নতুন কোনো রাস্তা খুঁজে ভীষণ নিরুদ্দেশ
হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু
তোমার ছায়ায় বসতে দিও ঘুমের পিছুটান
শীতের রোদে রেলিং জুড়ে টাঙিয়ে রেখো গান
আমার আকাশ তোমায় দিলাম আগলে রেখো নীল
তোমার নদী আমার নৌকো সুরের শঙ্খচিল
কথার কোলাজ মুঠোয় রাখা স্বপ্নেরই অভ্যেস
নতুন কোনো রাস্তা খুঁজে ভীষণ নিরুদ্দেশ
হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু
জানলা কপাট রইলো খোলা ফিরে আসার দায়
ফিরবো বললেই যায় না ফেরা ফেরারি সন্ধ্যায়
রাতের পোশাক জড়িয়ে গায়ে উধাও হয়ে যায়
কোন বাহানায় ফিরবো আবার তোমার দরজায়
কথার কোলাজ মুঠোয় রাখা স্বপ্নেরই অভ্যেস
নতুন কোনো রাস্তা খুঁজে ভীষণ নিরুদ্দেশ
চিলতে আলো রইলো পরে চিলেকোঠা ঘর
বাড়ছে বয়েস শুকনো ডালে ভালোবাসার জট
কপাল ছুঁয়ে দেখো তুমি ছড়িয়ে গেছে তা
বিষণ্ণ এক উঠোন জুড়ে স্মৃতির জল ছাপ
কথার কোলাজ মুঠোয় রাখা স্বপ্নেরই অভ্যেস
নতুন কোনো রাস্তা খুঁজে ভীষণ নিরুদ্দেশ
হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED