এক হাতে মোর পূজার থালা আর এক হাতে মালা
মন যা চাহে নাও তোমার মন যা চাহে নাও
বাইরে আমার চাঁদের আলো ঘরে প্রদীপ জ্বালা
বল গো তুমি কি চাও তোমার মন যা চাহে নাও
এক হাতে মোর পূজার থালা আর এক হাতে মালা
মন যা চাহে নাও তোমার মন যা চাহে নাও
তোমায় কি দিয়ে আজ করবো বরণ
তোমায় কি দিয়ে আজ করবো বরণ
কি নাম ধরে ডাকবো তোমায় তুমি বলে দাও
অধরে মোর হাসির মায়া অশ্রু দুনয়নে
অঞ্জলিতে প্রণাম আছে প্রেম রয়েছে মনে
বল আমার মুখের সে কোন ভাষা
বল আমার মুখের সে কোন ভাষা
পূজার আছে প্রেমের বাণী তাই মোরে শেখাও
এক হাতে মোর পূজার থালা আর এক হাতে মালা
মন যা চাহে নাও তোমার মন যা চাহে নাও