LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Bandhu Pelam Santhi Pelam

•

1979

Jamunar Kalo Jal

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
যমুনার কালো জল
সন্ধ্যার কালো বরণ
কালো শ্যাম দুহাত দিয়ে
ধরলো রাধার কালো নয়ন
হাত ছাড়িয়ে ঝাঁপ দিলো রাই
সেই যমুনার জলে
তখনি এক পূর্ণিমা চাঁদ
উঠলো গগন তলে
তা দেখে শ্রীকৃষ্ণের মনে কি ভাবাবেগ এলো জানেন
শুভ্র চন্দ্র হলো রে উদয় কালো যমুনার জল খেলায়
শুভ্র চন্দ্র হলো রে উদয় কালো যমুনার জল খেলায়
ও তো পূর্ণিমা নয় ওযে শ্রীমতীর শাশ্বত রূপ ঝলমলায়
শুভ্র চন্দ্র হলো রে উদয় কালো যমুনার জল খেলায়
অঙ্গে অঙ্গে রঙ্গ বিকশি আসিলে পরমা প্রেয়সী
অঙ্গে অঙ্গে রঙ্গ বিকশি আসিলে পরমা প্রেয়সী
বিশ্বভুবনে নন্দনরাগে বাজিল আমার বনবাঁশি
আমারি স্বপন হেরিনু সমুখে
আমারি স্বপন হেরিনু সমুখে বিভোর আঁখির এই তারায়
শুভ্র চন্দ্র হলো রে উদয় কালো যমুনার জল খেলায়
ছন্দে ছন্দে সুর ধরা দিলো সঙ্গীত এলো ভুবনে
ছন্দে ছন্দে সুর ধরা দিলো সঙ্গীত এলো ভুবনে
আধা ছিল রাধা পূর্ণ হলো যে আজিকে যুগল মিলনে
আমারি প্রেমের মধুর মুরতি
আমারি প্রেমের মধুর মুরতি ভরিনু আমারি এই মালায়
শুভ্র চন্দ্র হলো রে উদয় কালো যমুনার জল খেলায়
শুভ্র চন্দ্র হলো রে উদয় কালো যমুনার জল খেলায়

WRITERS

Pulak Banerjee

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Bandhu Pelam Santhi Pelam

1979

From This Artist