LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Legendary Voices - Hemant Kumar-Manna Dey-Kish...

•

2021

Oi Shono Oi Shono

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ওই শোনো ওই শোনো
সাড়া জাগি আছে কালের ঘূর্ণি পথে
সাড়া জাগি আছে কালের ঘূর্ণি পথে
ভাঙ্গনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে
মরণের জয়রথে
ভাঙ্গনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে
মরণের জয়রথে
ওই দেখো কারা আসি দলে দলে
দেশজননীর পূজা বেদীতলে
ওই দেখো কারা আসি দলে দলে
দেশজননীর পূজা বেদীতলে
অক্লেশে তার করে বলিদান
মনের আহুতি হতে
মনের আহুতি হতে
অক্লেশে তার করে বলিদান
মনের আহুতি হতে
মনের আহুতি হতে
ভাঙ্গনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে
মরণের জয়রথে
কালিমাখা মুখে পৃথিবীর বুকে
টিকে থেকে কিবা ফল
অকারণ শুধু ধংস করিতে ধরার অন্নজল
কালিমাখা মুখে পৃথিবীর বুকে
টিকে থেকে কিবা ফল
অকারণ শুধু ধংস করিতে ধরার অন্নজল
তাই দ্বারে দ্বারে ডাক দিয়ে যাই
চল চল ছুটে চল
কেউ না ভাঙছে বন্দিনী মার চরণের শৃঙ্খল
তাই দ্বারে দ্বারে ডাক দিয়ে যাই
চল চল ছুটে চল
কেউ না ভাঙছে বন্দিনী মার চরণের শৃঙ্খল
চরণের শৃঙ্খল চরণের শৃঙ্খল

WRITERS

Ashapurna Devi

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Legendary Voices - Hemant Kumar-Manna Dey-Kishore Kumar

2021