LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Legendary Voices - Hemant Kumar-Manna Dey-Kish...

•

2021

Jodi Tor Daak Shune Keu-Kishore

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
তবে একলা চলো একলা চলো
একলা চলো একলা চলো রে
তবে একলা চলো একলা চলো
একলা চলো একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
যদি কেউ কথা না কয়
ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
যদি সবাই ফিরে যায়
ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
যদি আলো না ধরে
ওরে ওরে ও অভাগা আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে

WRITERS

A, N, Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Shemaroo Entertainment Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Legendary Voices - Hemant Kumar-Manna Dey-Kishore Kumar

2021

From This Artist