আমার কে আর আছে তুমি ছাড়া?
হায়, তবু কি বোঝাতে পেরেছি তোমায়?
হায়, তুমি ছাড়া আমি ছন্নছাড়া
হায়, এলোমেলো, অগোছালো, অসহায়
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙা মন কাঁদে একা বেদনায়
ওহ, ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
সবই আছে, শুধু তুমি নাই আমারই পাশে
এই ক্ষণে মন পেতে চায় তোমায়
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙ্গা মন কাঁদে একা বেদনায়
ওহ, ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?
ভাবি যতবার তুমি নাই আমারই পাশে
ভাঙ্গা মন কাঁদে একা বেদনায়
ওহ, সবই যাযাবর, তুমি নাই আমারই পাশে
মন সে কি পারে মেনে যেতে, হায়?