না রে না দেবো না দুচোখের যেতে আড়ালে
তোমাকে দেখি বেশি তখন দেখি না যখন
ছোট্ট পরী যতন করে চোখের পাতায়
সাজিয়ে তোমায় রাখি মনের ছায়ায়
আটকে থাকি মন পাখি তোর মায়ার জালে
কোথায় যাবো আমি মন তোমায় ফেলে
মগ্ন বিভোর থাকি তোমার ভালবাসায়
তোমার খেয়াল আমায় কাঁদায় হাসায়
এই আমাকে হারিয়েছি তোমার মাঝে
চরণ ধ্বনি তোমার এই বুকে বাজে